বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৯
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / অন্যান্য / সাভারে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাভারে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এশিয়ান বার্তা ডেস্কঃ- এগারো  পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সাভার প্রেসক্লাবের নবীন প্রবীণ সকল সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলা টিভির সাভার প্রতিনিধি জাভেদ মোস্তফা, দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আর্চয্য, বাসস স্টাফ রিপোর্টার রুপোকুর রহমান, বাংলা ফটো নিউজ সম্পাদক রওশন আলী, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, জিটিভির সাংবাদিক আজিম উদ্দিন, জয় যাত্রা টিভির সাংবাদিক তৌকির আহমেদ, দেশ রূপান্তর সাংবাদিক ওমর ফারুক, দৈনিক এশিয়া সাংবাদিক চন্দন কুমার, দৈনিক করতোয়া সাংবাদিক সবুজসহ সাভারে কর্মরত অন্যান্য সাংবাদিকরা।

আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন এশিয়ান টিভির সাভার প্রতিনিধি ফাহাদ-ই- আজম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*