রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২২
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / আশুলিয়া / আশুলিয়ায় পৃথক ঘটনায় যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক নিহত

আশুলিয়ায় পৃথক ঘটনায় যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক নিহত

ফাহাদ-ই-আজমঃ- সাভারের আশুলিয়ায় পৃথক দুটি ঘটনায় এক যুবকের মরদেহ উদ্ধার এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮শে জুলাই) দুপুরে আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকার একটি পরিত্যক্ত কূপ থেকে মেহেদী হাসান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি কূপে পড়ে মারা যান।

অন্যদিকে, কোনাপাড়া ছয়তলা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণশ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণকাজ চলছিল।

আশুলিয়া থানা পুলিশ জানায়, নিহতের পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পৃথক দুই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*