শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১৬
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / আইন ও অপরাধ / ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার

ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক তিনটি বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ ৬ জন কথিত পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১ আগস্ট) রাতে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সাভারের নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৬০) ও মো. জহির (৪২)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে, আশুলিয়ার জিরাবো পুকুরপাড় স্ট্যান্ড এলাকায় পৃথক অভিযানে মো. সাব্বির হোসেন (২৫) ও লিটন (৪০)-কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে, সাভার আধুনিক হাসপাতাল এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মো. ওমর ফারুক (২৮) ও নুরজাহান বেগম (৩৮)-কে ৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন,মাদক নির্মূলে ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*