সোমবার ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:১৫
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / আইন ও অপরাধ / ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
রোববার (১৯ জুলাই) গভীর রাতে ঢাকা জেলা পুলিশ ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শান্ত ইসলাম রহিম (২২)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়ার চাঁনগাঁও এলাকার বাসিন্দা।
একই রাতে সাভারের শোভাপুর রাজফুলবাড়িয়া (শাপলা হাউজিং) এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৩১)-কে আরও ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় পৃথক অভিযানে সুমন মারমা (৪৫) ও কালাবি চাকমা (৩৮)-কে ১ হাজার লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। তারা ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলাম বলেন, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদক ও সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*