শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৩১
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / ধর্ম / ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা

২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা

এশিয়ান বার্তা ডেস্কঃ-  সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

রোববার (১৭ মে) দেশটির রাজকীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। চাঁদ দেখার পর আগামী ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে (বুধবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এর আগের দিন ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববির তথ্য প্রকাশকারী নির্ভরযোগ্য মাধ্যম ‘হারামাইন’-এর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ওমানও ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই দিনে ঈদ পালনের সিদ্ধান্ত জানায়।

এদিকে, সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপনের প্রচলিত নিয়ম অনুযায়ী দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটি সোমবার মাগরিবের পর বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*