সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৪
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / আইন ও অপরাধ / ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ

ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ

ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য ও ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় ডাকাতির বিভিন্ন সরঞ্জাম, একটি নোহা মাইক্রোবাস, ১ হাজার ৮০০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

ডিবি (উত্তর) সূত্র জানায়, অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে গত ১৫ জুলাই আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের কথিত সরদারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি নোহা মাইক্রোবাস, তিনটি ‘ডিবি’ লেখা জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুটি খেলনা পিস্তল, দুটি ইলেকট্রিক শক ডিভাইস, তিনটি ধারালো সুইচ গিয়ার এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ডিবি ও র‍্যাব সদস্য পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, একই দিনে ডিবি (উত্তর) আশুলিয়ার ধামসোনা ও সাভার মডেল থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও সব ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*