সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০৫
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন, রক্ষা পেলেন সংবাদকর্মীরা

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন, রক্ষা পেলেন সংবাদকর্মীরা

ফাহাদ-ই-আজম:-ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় চলন্ত অবস্থায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি মাইক্রোবাসে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে গাড়িতে থাকা সংবাদকর্মীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বলিয়ারপুরের মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।

মাইক্রোবাসটির চালক রনি হোসেন জানান, একজন প্রতিবেদক ও একজন ক্যামেরাপারসনকে নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঢাকা থেকে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন। মধুমতি মডেল টাউন এলাকায় পৌঁছানোর পর গাড়ির গ্যাস লাইনে লিকেজের বিষয়টি টের পান। এরপর গাড়িটি থামাতে ব্রেক করলে মুহূর্তের মধ্যেই সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তিনি ও গাড়িতে থাকা দুই সংবাদকর্মী নিরাপদে নেমে যান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিল্টন হোসেন জানান, দুপুর ১টার দিকে চলন্ত একটি মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*