সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৫
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / বিশেষ সংবাদ / দেশের টেলিভিশন মালিকদের নতুন শর্ত, সাংবাদিকদের তীব্র প্রতিক্রিয়া

দেশের টেলিভিশন মালিকদের নতুন শর্ত, সাংবাদিকদের তীব্র প্রতিক্রিয়া

এশিয়ান বার্তা ডেস্কঃ- টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। সংগঠনটির নতুন নির্দেশনা অনুযায়ী, কোনও টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা চাকরি ছাড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) বা ছাড়পত্র ছাড়া অন্য কোনও টেলিভিশন চ্যানেলে যোগদান করা যাবে না।

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কর্মস্থলে যোগদানের আগে বর্তমান বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তিপত্র গ্রহণ বাধ্যতামূলক। অন্যথায় সংশ্লিষ্ট কর্মী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এ সিদ্ধান্ত প্রকাশের পর সাংবাদিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।সাংবাদিক নেতারা বলছেন, এটি শ্রম আইন ও পেশাগত স্বাধীনতার পরিপন্থী। সাখাওয়াত হোসেন বাদশা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ায় বলেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত না করে এ ধরনের বিধিনিষেধ আরোপ অযৌক্তিক বলে তিনি মন্তব্য করেন।

সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রশ্ন তুলে বলেন, অ্যাটকো কোন ক্ষমতাবলে এমন নির্দেশনা জারি করেছে। তার মতে, একজন কর্মীর চাকরি পরিবর্তনের পূর্ণ আইনি অধিকার রয়েছে এবং নতুন কর্মস্থলে যোগদানের জন্য এনওসি বাধ্যতামূলক করার সুযোগ নেই।

এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি আবু সালেহ আকন বলেন, ওয়েজ বোর্ড অনুযায়ী সাংবাদিকরা নিয়ম মেনে চাকরি ছাড়তে পারেন এবং অন্য প্রতিষ্ঠানে যোগদানের জন্য কোনও ছাড়পত্রের প্রয়োজন নেই। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে যোগ্য সাংবাদিকদের দমিয়ে রাখতে অভ্যন্তরীণ ব্যবস্থাপনাই বাধা সৃষ্টি করে।

একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সেক্রেটারি আবুল কাশেম। তিনি বলেন, কোনও টিভি চ্যানেল যদি সাংবাদিককে বেতন বা ছাড়পত্র না দেয়, তাহলে সেই সাংবাদিক কী করবেন— এমন প্রশ্নের উত্তর অ্যাটকোকে দিতে হবে। তিনি সাংবাদিকদের শ্রম অধিকার নিশ্চিতের দাবি জানান।

এছাড়া মাইনুল হাসান সোহেল বলেন, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে পূর্ব ঘোষণা দেওয়ার একটি প্রচলিত নিয়ম থাকলেও ছাড়পত্র বাধ্যতামূলক করার কোনও বিধান নেই। তিনি এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও অনৈতিক বলে উল্লেখ করেন।

অন্যদিকে, রাজনীতি ডট কম সম্পাদক শরিফুজ্জামান পিন্টু বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত টেলিভিশন সাংবাদিকদের পায়ে নতুন শেকল পরানোর কৌশল। সাংবাদিক সমাজ এ ধরনের সিদ্ধান্ত মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*