সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৩৭
আপডেট
জাবিতে ফের নারী শিক্ষার্থী হেনস্তা: রাতভর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস হাইকোর্টে রিট, ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর মানবিক খোঁজে আবেগাপ্লুত খাদিজার পরিবার ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা দেশের ৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশন ও ৪ আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই চালু সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতা জিলহানকে কুপিয়ে জখম, ঢাকায় চিকিৎসাধীন চট্টগ্রাম মহাসড়কে মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না সন্তানকে ভারতে মসজিদের স্থানকে ‘সরস্বতী মন্দির’ বলে রায় দিলেন হাইকোর্ট গত ২৪ ঘন্টায় দেশে ভয়াবহ হামের প্রকোপ আরও ১২ শিশুর মৃত্যু মোটরসাইকেলের ওপর নতুন করে সিসিভেদে বছরে অগ্রিম আয়কর ৫/১০ হাজার টাকা
Home / লিড নিউজ / জাবিতে ফের নারী শিক্ষার্থী হেনস্তা: রাতভর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

জাবিতে ফের নারী শিক্ষার্থী হেনস্তা: রাতভর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

এশিয়ান বার্তা ডেস্কঃ- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নারী শিক্ষার্থীদের হেনস্তার পৃথক তিনটি ঘটনা ঘটেছে।

রোববার গভীর রাতে এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পরিবহন চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজিয়া বিনতে শামসুদ্দিন বলেন, প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি শেষ করার পর ইসলামনগর এলাকায় এক ছাত্রী হেনস্তার শিকার হওয়ার খবর পান তারা। পরে প্রক্টর অফিসে গিয়ে আরও দুজন হেনস্তাকারীকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তাৎক্ষণিক বিক্ষোভে নামেন।তিনি অভিযোগ করেন, একই সময়ে ক্যাম্পাসের একটি দোকানের কর্মচারী আন্দোলনরত ছাত্রীদের অনুমতি ছাড়া আপত্তিকরভাবে ভিডিও ধারণ করেন। একের পর এক হেনস্তার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার্থীরা বলেও জানান তিনি।

এর আগে রাত ৯টা ২০ মিনিটের দিকে পৃথক তিন ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানায়, ইসলামনগর গেট এলাকায় নারী শিক্ষার্থী ও অন্যান্য নারীদের উত্যক্ত ও অশালীন মন্তব্য করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এছাড়া আন্দোলনরত নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ক্যাম্পাসের এক দোকান কর্মচারীকেও আটক করা হয়।

অন্যদিকে, নতুন কলা ভবন সংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ।ঘটনাগুলোর পর ক্যাম্পাসে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত বিচার এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*