রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:১৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আইন ও অপরাধ / ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস

ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস

ফাহাদ-ই-আজমঃ- ঢাকার সাভারের আশুলিয়ায় মাদক উদ্ধারের নামে পরিচালিত একটি অভিযানে কোনো মাদক না পেলেও এক পোশাকশ্রমিককে মাদক মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং বাসা থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রুমা আক্তার বন্যা ঢাকা জেলা ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে এসআই নাফিউল ইসলাম, এএসআই আব্দুস সালাম, কনস্টেবল মো. আইয়ুব আলী, মো. আমিনুল ও মো. মাহাবুবসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই রাত ১১টার দিকে ধামসোনা ইউনিয়নের ভাদাইল হাজী আলাউদ্দিন স্কুলসংলগ্ন বাসায় ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি প্রবেশ করেন। তারা রুমার স্বামী আরিফ হোসেনকে মাদক-সংক্রান্ত অভিযোগে খোঁজা হচ্ছে জানিয়ে পুরো বাসায় তল্লাশি চালান। তবে তল্লাশিতে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি বলে দাবি করেন অভিযোগকারী।

রুমা আক্তার বন্যার অভিযোগ, এরপর তাকে মাদক মামলায় আসামি করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে জামালপুরে থাকা স্বজনদের কাছ থেকে বিকাশে ১৫ হাজার টাকা এনে দেওয়ার পর তারা চলে যান।

তিনি আরও অভিযোগ করেন, পরে ঘর গোছাতে গিয়ে দেখতে পান ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা তিনটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন এবং একটি বাটন মোবাইল ফোন নেই। তার দাবি, হারিয়ে যাওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

এ ঘটনায় তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হারিয়ে যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এসআই নাফিউল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ্রষ্টব্য: এই প্রতিবেদনে বর্ণিত তথ্য ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন এবং তদন্ত শেষ হওয়ার আগে অভিযোগগুলো প্রমাণিত বলে ধরে নেওয়া উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*