শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০২
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / লিড নিউজ / সাভারে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে সাভারের রাজাবাড়ী গেন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া নারী হলেন মোছা. রুমি আক্তার (৩১)। তিনি মো. আব্দুল বারীর কন্যা এবং রাজাবাড়ী গেন্ডা এলাকায় মাহবুবুর রহমান শিশিরের বাড়ির ভাড়াটিয়া।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রুমি আক্তারের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*