
ফাহাদ-ই-আজমঃ- সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে স্বর্ণালংকার চুরি ও ঘুষ নেওয়ার অভিযোগের ঘটনায় অনুসন্ধানে ভিন্ন তথ্য উঠে এসেছে। অভিযোগকারী পরিবারের দাবি থাকলেও প্রতিবেদকের হাতে আসা সরকারি নথিতে দেখা যায়, অভিযোগকারী নারীর স্বামী আরিফ ওরফে গলাকাটা আরিফ এলাইচ আরিফ হোসেনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
মামলার নথি অনুযায়ী, এফআইআর নং-২ (তারিখ: ০২ আগস্ট ২০২৫), জিআর নং-৫৬৮/২০২৫ এবং এফআইআর নং-২১ (তারিখ: ১০ অক্টোবর ২০২৩), জিআর নং-৭৩৩/২০২৩-এ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রেকর্ড ও গ্রেপ্তারের তথ্য রয়েছে। এসব নথির অনুলিপি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
ডিবির এসআই নাফিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। স্বর্ণ বা অর্থ নেওয়ার অভিযোগ তিনি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্তাধীন। সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার সময় উপস্থিত ডিবির সোর্স আমিনুরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার প্রকৃত তথ্য আরও স্পষ্ট হবে বলে জানান তিনি। অনুসন্ধানে পাওয়া নথি, স্থানীয়দের বক্তব্য এবং পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।
Asian Barta