মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:০৯
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / লিড নিউজ / সাভারে অবৈধ ব্যাটারি কারখানা উচ্ছেদ

সাভারে অবৈধ ব্যাটারি কারখানা উচ্ছেদ

এশিয়ান বার্তা ডেস্ক:- সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার হলমার্ক গ্রুপের পরিত্যক্ত স্থানে গড়ে ওঠা দুটি অবৈধ ব্যাটারি রি-সাইক্লিং কারখানা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮-মে) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুননেসা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট টিম অংশ নেয়। পরে কারখানা দুটি গুড়িয়ে দেওয়া হয় এবং একটি ট্রাকভর্তি পুরাতন ব্যাটারি জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে এসব অবৈধ ব্যাটারি কারখানা পরিচালিত হয়ে আসছিল, যা এলাকায় মারাত্মক পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়সহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*