
ফাহাদ-ই-আজম: ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের বহরে থাকা ৭টি মোটরসাইকেল ও ৪টি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বহরে থাকা ৭টি মোটরসাইকেল ও ৪টি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়।
তিনি বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাইয়ের কাজ চলছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কার্যক্রমের উদ্দেশ্য, তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং ঘটনার নেপথ্যে কোনো সংগঠিত পরিকল্পনা ছিল কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ সাগর (৪০) (সাল্লা পিতাঃ মৃতঃ নজির আহম্মদ। মোহাম্মদ আলী (৩৭) পিতা: মহীদ মন্ডল। ড্রাই: রাজু আহম্মেদ (৩২) পিতাঃ সহিদ আলী। ড্রাই: লোঃ অলিল মিয়া (৪২) পিতাঃ মৃতঃ আঃ, করিম। মোঃ রাজিব সরকার (৩১) পিতাঃ মোঃ আইয়ুব আলী। প্রদীপ কুন্ড (৪০) পিতা: সুসান্ত কুন্দ্রা। শ্রীদাম রাজবর্মী (৩৫)। মোঃ সহিদ হোসেন (৫৭) পিতাঃ মৃতঃ সফিউল্লাহ। রতন রাজবংশী (১৫) -পিতাঃ সুভংকর রাজবংশী। মোঃ মোকসেদুর রহমান সোহাগ (১৮) পিতা: মোকলেছ মিয়া।মোঃ হৃদয় হোসেন (২৩) পিতাঃমুর ইসলাম হাওলাদার। মো: জীবন (২০) পিতাঃ বাবুল বেপারী। মোঃ মোকাম্মেল হোসেন পারভেজ (৩০) পিতাঃ মৃতঃ বেলায়েত হোসেন। মোঃ সজিব মিয়া (২৪) পিতা: জীবন মিয়া।
তবে পুলিশের দাবি, আটক ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি এখনও যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
Asian Barta