সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৯
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / অন্যান্য / আশুলিয়া / আশুলিয়ায় ককটেল বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ায় ককটেল বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

ফাহাদ-ই-আজমঃ- ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়িতে বিস্ফোরণের ঘটনায় রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার (১১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল এলাকার পাবনারটেক পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইমরান নামে এক ব্যক্তির বাড়ি থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে রনিকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসী জানায়, আহত রনি দীর্ঘ প্রায় আট বছর ধরে ওই বাড়ি ও সংলগ্ন গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাড়িটির নিচতলায় বসবাস করতেন।

আশুলিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক আলামত সংগ্রহের পাশাপাশি বিস্ফোরণের উৎস ও এর সঙ্গে অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটায় রনির হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তিনি আরও বলেন, তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*