বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৭
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / অন্যান্য / বামনী খাল দখলের অভিযোগে যমযম নূর সিটি,এস এ হাউজিং ও সুগন্ধা হাউজিং প্রকল্পকে নিষেধাজ্ঞা – হাইকোর্ট

বামনী খাল দখলের অভিযোগে যমযম নূর সিটি,এস এ হাউজিং ও সুগন্ধা হাউজিং প্রকল্পকে নিষেধাজ্ঞা – হাইকোর্ট

এশিয়ান বার্তা ডেস্ক:- সাভারের যমযম নূর সিটি, এস এ হাউজিং ও সুগন্ধা হাউজিং আবাসন প্রকল্পকে বামনী খালের জায়গায় অননুমোদিত মাটি ভরাটসহ সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৪-জানুয়ারী) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ জারি করেন। একই সঙ্গে যমযম নূর সিটি, এস এ হাউজিং ও সুগন্ধা হাউজিং-এই তিন আবাসন কোম্পনি ইতিমধ্যে কী পরিমাণ খালের জমি ভরাট করেছে, সে বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও ঢাকা জেলার জেলা প্রশাসকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), নিজেরা করি, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্লাস্ট ও নগর–পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান আবেদনকারী হয়ে রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, তাঁকে সহযোগিতা করেন আইনজীবী শামিমা নাসরিন ও এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রিট আবেদনকারীপক্ষ জানায়, ঢাকা জেলার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের চান্দুলিয়া মৌজার আরএস দাগ নম্বর ১, ৭০; কোন্ডা মৌজার আরএস দাগ নম্বর ৩৬৫, ৩৯০ এবং কান্দি বলিয়ারপুর মৌজার আরএস দাগ নম্বর ৫ খাল হিসেবে চিহ্নিত। ওই দাগে অবস্থিত খালটি স্থানীয় এলাকাবাসীর কাছে ‘বামনী খাল’ হিসেবে পরিচিত। আবাসন প্রকল্পগুলো বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) চিহ্নিত জলাশয় ভরাট করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন ও ছাড়পত্র গ্রহণ ছাড়াই পরিচালিত হয়ে আসছিল।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় থেকে যমযম নূর সিটিকে ২০২১ সালের ২১ অক্টোবর ২৩ লাখ টাকা এবং রাজউক থেকে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ৫ লাখ টাকা জরিমানা করার পরও কোম্পানিটি আবাসন প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখে। আবাসন প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত প্রভাব নিরূপণ ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই খাল ও পার্শ্ববর্তী কৃষিজমি ভরাট করে যমযম নূর সিটি, এস এ হাউজিং এবং সুগন্ধা হাউজিং নামের আবাসন প্রকল্পের কার্যক্রম বন্ধে ও বামনী খাল যথাযথ সংরক্ষণের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*