বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৮
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / অন্যান্য / সাভারের আশুলিয়ায় ডাকাতদের হামলায় নিরাপত্তা কর্মী

সাভারের আশুলিয়ায় ডাকাতদের হামলায় নিরাপত্তা কর্মী

এশিয়ান বার্তা ডেস্ক:-  আশুলিয়ায় ডাকাতদের হামলায় এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। এলোপাথাড়ি গুলি ছুঁড়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন।

রোববার (১৪-জানুয়ারী) ভোর আনুমানিক ৪টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় আমির দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল কাদের (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রতনপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি আমির দেওয়ানের ভাইয়ের ছেলের মালিকানাধীন নীট ২০০৭ লিমিটেড কারখানার নিরাপত্তা কর্মী ছিলেন।

নিহত আব্দুল কাদেরের স্বজন আবুল খায়ের বলেন, মুখোশ পরিহিত ১২-১৪ সদস্যের ডাকাত দল ভোরসকালে আমির দেওয়ানের বাড়ির পিছনের গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে।এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে আমির দেওয়ানের ভাই মজিবর দেওয়ান ডাকাত-ডাকাত বলে চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয়রা একত্রিত হয়ে বাড়ির দিকে এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মী আব্দুল কাদেরের সঙ্গে ডাকাতদের হাতাহাতি হয়। পরে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে স্থানীয়রা আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

আসাদুল ইসলাম মামুন নীট ২০০৭ লিমিটেড কারখানার মালিক বলেন, ভোরে তার চাচা আমির দেওয়ানের বাসায় ডাকাত দল প্রবেশ করে। বাসার লোকজনের চিৎকারে স্থানীয়রাসহ পাশে থাকা তার কারখানার তিন কর্মী এগিয়ে যান।এ সময় ডাকাত দল গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মী আব্দুল কাদেরের চোখে গুলি লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মো. ইউসুফ (এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার) জানায়,স্থানীয়রা ভোরে আব্দুল কাদের নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে তবে কিন্তু এসব আঘাত গুলির নয়।

আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, থবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*