মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৩৬
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / সাভার বাসস্ট্যান্ডে চাঁদা উঠানোর সময় যুবক গ্রেপ্তার

সাভার বাসস্ট্যান্ডে চাঁদা উঠানোর সময় যুবক গ্রেপ্তার

এশিয়ান বার্তা ডেস্ক:- সাভার বাজার বাসস্ট্যান্ডের মার্কেটের সামনে চাঁদাবাজির সময় আব্দুর রাজ্জাক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯-জানুয়ারি) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের ভরসা মার্কেটের সামনে চাঁদাবাজির সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত যুবক দিনাজপুর জেলার চিনির বন্দর থানার হাসিমপুর মহল্লার মনসুর আলী ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের বিরুলিয়া রোডের ভরসা মার্কেটের সামনের রাস্তার পাশে দোকান বসিয়ে ও বিভিন্ন অটোরিকশা থেকে চাঁদা আদায় করে আসছিল একটি চক্র। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ফুটপাতের পাশের প্রতিটি দোকান থেকে চাঁদার টাকা উত্তোলন করেছিলেন আব্দুর রাজ্জাকসহ চক্রটির ৪/৫ জন সদস্য। তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোকলেস নামে এক ফল ব্যবসায়ীকে মারতে উদ্যত হয় ও জোরপূর্বক ৭০ টাকা চাঁদা নেন। এ সময় স্থানিয়রা চাঁদাবাজ রাজ্জাককে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। । খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করে চাঁদাবাজ রাজ্জাককে থানায় নিয়ে যায় । এ সময় তার কাছ থেকে চাঁদা হিসেবে উত্তোলন করা ২ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক জানান, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল ও তার আত্মীয় রুবেল মন্ডলের নিয়মিত চাঁদার টাকা তিনি কালেকশন করেন। ফুটপাতের বিভিন্ন দোকান থেকে ৪০, ৭০ ও ২০০ টাকা হারে চাঁদা উঠাতেন। প্রতিটি অটোরিকশা থেকে ১০ টাকা করে দিনে দুইবার তুলতেন চাঁদা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আটককৃতকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১০ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*