
এশিয়ান বার্তা ডেস্কঃ- এগারো পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সাভার প্রেসক্লাবের নবীন প্রবীণ সকল সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলা টিভির সাভার প্রতিনিধি জাভেদ মোস্তফা, দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আর্চয্য, বাসস স্টাফ রিপোর্টার রুপোকুর রহমান, বাংলা ফটো নিউজ সম্পাদক রওশন আলী, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, জিটিভির সাংবাদিক আজিম উদ্দিন, জয় যাত্রা টিভির সাংবাদিক তৌকির আহমেদ, দেশ রূপান্তর সাংবাদিক ওমর ফারুক, দৈনিক এশিয়া সাংবাদিক চন্দন কুমার, দৈনিক করতোয়া সাংবাদিক সবুজসহ সাভারে কর্মরত অন্যান্য সাংবাদিকরা।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন এশিয়ান টিভির সাভার প্রতিনিধি ফাহাদ-ই- আজম।