সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৫৮
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / রাজনীতি / মির্জা ফখরুলের নির্দেশনা, একদফা কর্মসূচি একযোগে ঘোষণার

মির্জা ফখরুলের নির্দেশনা, একদফা কর্মসূচি একযোগে ঘোষণার

এশিয়ান বার্তা ডেস্ক:- সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিজ নিজ ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দেশনা দিয়েছেন।

সোমবার (১০ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লেবার পার্টির বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

জানা গেছে, গণতন্ত্র পুণরুদ্ধারের ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে লেবার পার্টি ও বিএনপি লিয়াজোঁ কমিটির বৈঠক করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, এক দফার আন্দোলনের জন্য আমরা ঐকমত্যে পৌঁছেছি। আগামী বুধবার (১২ জুলাই) বিকেলে কর্মসূচি ঘোষণা করা হবে। কী ধরনের কর্মসূচি আসবে এমন প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা বিএনপি ওপর নির্ভর করে। তারা যে নির্দেশনা দেবেন আমরা সেভাবে কর্মসূচি ঘোষণা করব।

অন্যদিকে, লেবার পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*