সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / আন্তর্জাতিক / পৃথিবীর ইতিহাসের বিশ্বের উষ্ণতম সপ্তাহ ছিল জুলাইয়ের প্রথম সপ্তাহ

পৃথিবীর ইতিহাসের বিশ্বের উষ্ণতম সপ্তাহ ছিল জুলাইয়ের প্রথম সপ্তাহ

এশিয়ান বার্তা ডেস্ক:- পৃথিবীজুড়েই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। তীব্র দাবদাহে পুড়ছে বিশ্বের বিভিন্ন অংশ। এরই মধ্যে পৃথিবীর ইতিহাসের উষ্ণতম সপ্তাহ দেখেছে বিশ্ববাসী। চলতি মাসের অর্থাৎ, জুলাইয়ের প্রথম সপ্তাহটি ছিল বৈশ্বিক ইতিহাসের উষ্ণতম সপ্তাহ। আর চলতি বছরের জুন ছিল বৈশ্বিক উষ্ণতম মাস।

সোমবার (১০ জুলাই) বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। এক বিবৃতিতে আজ ডব্লিউএমও বলছে, প্রাথমিক ডেটা অনুসারে, বিশ্বের উষ্ণতম সপ্তাহ ছিল জুলাইয়ের প্রথম সপ্তাহ।

প্রতিবেদনে এএফপি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ‘এল নিনো’তে প্রবেশ করেছে বিশ্ব। এ ছাড়া চলতি বছরের জুন ছিল বৈশ্বিক উষ্ণতম মাস। স্প্যানিশ শব্দ এল নিনোর অর্থ হলো ‘লিটল বয়’ বা ‘ছোট ছেলে’। পূর্ব ও মধ্যাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর এলাকায় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, তখন তাকে এল নিনো বলা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে তীব্র দাবদাহ অনুভূত হয়। স্পেনে খরার দেখা দিয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডেটা সংগ্রহ করা হচ্ছে বলেও বিবৃতিতে জানায় ডব্লিউএমও, বাস্তুসংস্থান ও পরিবেশের ওপর সম্ভাব্য বিধ্বংসী প্রভাবের সঙ্গে সঙ্গে ভূখণ্ড এবং সাগর উভয় ক্ষেত্রেই তাপমাত্রা আগের রেকর্ড ভেঙেছে। আমরা অজানা এক অঞ্চলে রয়েছি এবং এল নিনো আরও বিকশিত হচ্ছে।  আমরা আরও রেকর্ডের পতনের আশা করছি এবং এর প্রভাবগুলো ২০২৪ সাল পর্যন্ত সম্প্রসারিত হবে। এই খবরটি পৃথিবী নামক গ্রহের জন্য সুখবর নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*