মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৪৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / ব্রাক্ষণবাড়িয়া / পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি

পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি

এশিয়ান বার্তা ডেস্ক:-  গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট করে পালানোর সময় এক যুবক ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।আটক দুজন হলেন কসবা উপজেলার সুমাইয়া আক্তার (২০) ও একই উপজেলার সাইফুল ইসলাম ওরফে শাহীন (২৪)।সুমাইয়া নিজেকে সাইফুলের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। তাঁরা দীর্ঘদিন ধরে কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তাঁদের থানা–হাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় অধিকাংশ পুরুষ মসজিদে ছিলেন। এই সুযোগে উপজেলার কলেজপাড়া এলাকায় সুমাইয়া পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। তিনি ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন।তখন ঘরে কেবল গৃহবধূ ছিলেন। ওই যুবক সঙ্গে থাকা দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন।তাঁর হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল।এরপর তাঁরা ঘরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন।তখন গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে আটক করেন।

স্থানীয় জনতা তাঁদের আখাউড়া থানা–পুলিশের কাছে সোপর্দ করেন।আটকের সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, নামাজের সময় মসজিদে থাকার সুযোগে পূর্বপরিকল্পিতভাবে ওই তরুণী ও তরুণ বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করেন।তাঁর স্ত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এসে দুজনকে হাতেনাতে আটক করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*