বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪১
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / ময়মনসিংহ / জামালপুর / আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

এশিয়ান বার্তা ডেস্ক:-  সোমবার (১০ জুলাই) দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগনেতা গোলাম রব্বানীর নেতৃত্বে ৪০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তাঁরা বিএনপিতে যোগদান করেন বলে জানান।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগনেতা গোলাম রব্বানীর নেতৃত্বে ৪০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে যোগদানকরীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ সময় ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগ দেওয়া গোলাম রব্বানী বলেন,স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন ওই দলের কর্মী হিসেবে কাজ করি। কিন্তু স্বাধীনতার যে মূল উদ্দেশ্যে ছিল ভাতের এবং ভোটের অধিকার, সেই ভোটের অধিকার পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছি। জামালপুর পৌর আওয়ামী লীগের ১৫ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে বিভিন্ন এলাকার ৪০ নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*