বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৫
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / অন্যান্য / ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্ট শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্ট শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

এশিয়ান বার্তা ডেস্ক:-  ধামরাইয়ে একটি পোশাক কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত নূন্যতম মজুরীর না দেওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।মহাসড়কের দুই পাশে অবরোধের কারণে আটকা পরেছে শত শত যানবাহন। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (৪-জানুয়ারী-২০২৪) সকাল ১০টার দিকে সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় রাইজিং গ্রুপের মাহমুদা অ্যাপারেলস লিমিটেড তারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে।

বিক্ষোভরত শ্রমিকরা জানায়, সরকার ঘোষণা অনুযায়ী কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের কোন বেতন বৃদ্ধি করেনি। এখানে কোন গ্রেড নেই। সবাই সমান হারে বেতন পায়। আমরা বেতন বৃদ্ধির জন্য কথা বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়। এছাড়া মালিক পক্ষের ভাড়া করা সন্ত্রাসীরা আমাদের মারধর করে। তাই কোন উপায় না পেয়ে আমরা সড়কে আসতে বাধ্য হয়েছি।

রফিকুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, বেতন বাড়ানো নিয়ে আন্দোলন করায় সকালে সুইং শাখার মামুনসহ কয়েকজন শ্রমিকরে মারধর করে। কারখানা কর্তৃপক্ষের ভাড়া করা স্থানীয় সন্ত্রাসী মজনু। তাই শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। এখন আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোদে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।পুশিশ ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*