
এশিয়ান বার্তা ডেস্ক:- ধামরাইয়ে একটি পোশাক কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত নূন্যতম মজুরীর না দেওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।মহাসড়কের দুই পাশে অবরোধের কারণে আটকা পরেছে শত শত যানবাহন। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (৪-জানুয়ারী-২০২৪) সকাল ১০টার দিকে সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় রাইজিং গ্রুপের মাহমুদা অ্যাপারেলস লিমিটেড তারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে।
বিক্ষোভরত শ্রমিকরা জানায়, সরকার ঘোষণা অনুযায়ী কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের কোন বেতন বৃদ্ধি করেনি। এখানে কোন গ্রেড নেই। সবাই সমান হারে বেতন পায়। আমরা বেতন বৃদ্ধির জন্য কথা বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়। এছাড়া মালিক পক্ষের ভাড়া করা সন্ত্রাসীরা আমাদের মারধর করে। তাই কোন উপায় না পেয়ে আমরা সড়কে আসতে বাধ্য হয়েছি।
রফিকুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, বেতন বাড়ানো নিয়ে আন্দোলন করায় সকালে সুইং শাখার মামুনসহ কয়েকজন শ্রমিকরে মারধর করে। কারখানা কর্তৃপক্ষের ভাড়া করা স্থানীয় সন্ত্রাসী মজনু। তাই শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। এখন আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোদে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।পুশিশ ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।