সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / নির্বাচনের সকল সংবাদ / খুলনা বিএনপির আহ্বান ! কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের ভোট না দেওয়ার

খুলনা বিএনপির আহ্বান ! কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের ভোট না দেওয়ার

এশিয়ান বার্তা ডেস্ক:- বিএনপি নেতারা বলেন,এই সরকারের ভোট জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে বিভিন্ন সময় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনেও কবরবাসীদের ভোট নিয়ে টানাহেচঁড়া করা হতে পারে। এজন্য মৃত ব্যক্তিরা যাতে কবর থেকে উঠে এসে ভোট না দেন, – সেজন্য তাঁদের উদ্দেশ্যে প্রতীকী শপথ বাক্য পাঠ করা হয়েছে। মৃত ব্যক্তিদের ‘কবর থেকে উঠে এসে ভোট না দেওয়ার’ আহ্বান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে খুলনা শহরের টুটপাড়া কবরস্থান জিয়ারতের সময় মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে প্রতীকী শপথবাক্য পাঠ করান মহানগর বিএনপি নেতা-কর্মীরা। পরে টুটপাড়ার দিলখোলা সড়কে এক দফা দাবিতে লিফলেট বিতরণ করেন তাঁরা।

লিফলেট বিতরণের সময় বিএনপি নেতারা বলেন,এই সরকারের ভোট জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে বিভিন্ন সময় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনেও কবরবাসীদের ভোট নিয়ে টানাহেচঁড়া করা হতে পারে। এজন্য মৃত ব্যক্তিরা যাতে কবর থেকে উঠে এসে ভোট না দেন, – সেজন্য তাদের উদ্দেশ্যে প্রতীকী শপথবাক্য পাঠ করা হয়েছে।তারা আরও বলেন, কবরে শায়িত মৃত ব্যক্তিদের ককটেল মেরে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পায় ‘গায়েবি’ মামলার তদন্ত কর্মকর্তা। ইহজগৎ ত্যাগ করা ব্যক্তিদের প্রতি অসম্মান-তাচ্ছিল্য এবং পরিবারের সঙ্গে তামাশা করা হয়, এদের প্রতিহত করতে হবে।শপথ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শের আলম, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ, মো. জাহিদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;