সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / অন্যান্য / ধামরাই বিএনপির নির্বাচন বর্জন আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, আহত ৩

ধামরাই বিএনপির নির্বাচন বর্জন আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, আহত ৩

এশিয়ান বার্তা ডেস্ক:- ধামরাই উপজেলায় বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪-জানুয়ারী-২০২৪) সকালে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালামপুর এলাকা থেকে বিএনপির মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির কয়েকজনকে আটক করলে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে।

ধামরাই থানার ওসি সিরাজুল বলেন,সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এ সময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছে।তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিন্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;