বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / ঈদের ছুটিতে পর্যটক নিয়ে হতাশ রাঙ্গামাটি

ঈদের ছুটিতে পর্যটক নিয়ে হতাশ রাঙ্গামাটি

রাঙ্গামাটি প্রতিনিধি:- ঈদের টানা ছুটি থাকার পরও আশানুরূপ পর্যটকের দেখা নেই পর্যটন নগরী রাঙ্গামাটিতে। পর্যটনের ভরা মৌসুমেও আশানুরূপ পর্যটক না আসায় হতাশ ব্যবসায়ীরা।

রাঙ্গামাটির প্রধান পর্যটনকেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, যথেষ্ট লোক সমাগম থাকলেও বেশিরভাগই স্থানীয়। ঈদ উপলক্ষে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করছেন তারা। বাইরে থেকে আসা পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো নয়। তাই বেশ কয়েক মাসের পর্যটকের ক্ষরা কাটানোর আশা থাকলেও সেই আশা পূরণ হয়নি ব্যবসায়ীদের।

হোটেল নাদিশা ইন্টারন্যাশনালের ম্যানেজার মো. জসীম উদ্দিন বলেন, ঈদের ছুটি উপলক্ষে আমরা সবসময় বাড়তি একটা প্রস্তুতি রাখি। কারণ এই সময়টাতে প্রচুর পর্যটক আসে রাঙ্গামাটিতে। কিন্তু এবার আমরা খুবই হতাশ। যেমন পর্যটক আশা করেছিলাম তার অর্ধেকও আসেনি। হোটেল গ্রিন ক্যাসেলের ম্যানেজার মো. শরীফ বলেন, আমাদের এখানে মোট ৩৭টি রুম রয়েছে। কিন্তু এখন রুম খালি আছে প্রায় ১৮টির বেশি। সুতরাং আমাদের বুকিং ৫০ শতাংশের বেশি নয়। আমরা আরও অনেক বেশি পর্যটক সমাগম হবে বলে আশা করেছিলাম।

এই অবস্থার প্রভাব পড়েছে রাঙ্গামাটির টুরিস্ট বোট সংশ্লিষ্টদের ওপরও। আশানুরূপ পর্যটক না আসায় ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

রাঙ্গামাটি পর্যটন ঘাটের ইজারাদার এবং ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, ঈদের জন্য আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমরা আশা করেছিলাম ছুটিতে ভালোই পর্যটক আসবে। কিন্তু আমাদের আশা অনুযায়ী পর্যটক আসেনি। তাই অনেক বোট চালকই ভাড়া না পেয়ে অলস সময় কাটাচ্ছেন।

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৃজন কান্তি বড়ুয়া বলেন, বর্তমানে যে পরিমাণ ট্যুরিস্ট এসেছেন আমরা আশা করেছিলাম এর থেকে আরেকটু বেশি আসবেন। কিন্তু যেহেতেু দাবদাহ চলছিল তাই আবহাওয়াজনিত কারণে আশানুরূপ পর্যটক হয়নি। বর্তমানে আমাদের ৭০ শতাংশ বুকিং রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*