মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:২৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আন্তর্জাতিক / আসামে মদের নেশায় চাকরি খোয়াচ্ছেন ৩০০ পুলিশ

আসামে মদের নেশায় চাকরি খোয়াচ্ছেন ৩০০ পুলিশ

এশিয়ান বার্তা ডেস্ক:- মদ্যপানে অভ্যস্ততা ও শারীরিকভাবে পুলিশে কাজ করার মতো অবস্থা না থাকায় ভারতের আসামে ৩০০ পুলিশ সদস্যকে আগাম অবসরে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি বলেন, শারীরিকভাবে পুলিশের কাজ করার মতো অবস্থায় নেই এমন তিনশজনকে চিহ্নিত করা হয়েছে। তারা এতটাই নেশাগ্রস্ত যে অফিস টাইমেও মদ খাচ্ছেন। তাদের জন্য থানা, পুলিশের অফিসে কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাদেরকে আগাম অবসর দিয়ে নতুন লোক নেওয়া হবে। এই সিদ্ধান্তের আগে অভিযুক্তদেরকে অনেকবার সতর্ক করা হয়েছে এবং বিভাগীয় সাজা যা দেওয়া হয়েছে। তাতে কাজ না হওয়ায় এখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। যাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে তারা অর্ধেক বেতন পাবেন। খবর- টাইমস অব ইন্ডিয়া।

আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের পুলিশকর্মীদের মধ্যে মদ পানের প্রবণতা বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে পুলিশ কর্মীদের কাজে। নেশাগ্রস্ত পুলিশের আচরণ সরকারকে অস্বস্তিতে ফেলেছে। টিভি ক্যামেরার সামনে অশ্রাব্য ভাষায় গালমন্দ, অসদাচরণ, কিছুই বাদ থাকছে না।

এদিকে রাজ্যের কিছু পুলিশ সদস্য জানিয়েছেন, অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা তাদেরকে ডিউটিতে থাকতে হয়। দিনের পর দিন অনেকে নাইট ডিউটি করেন। তখন অনেকেই মদের আশ্রয় নেন। এভাবেই নেশাগ্রস্ত হয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*