শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৪৮
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / লিড নিউজ / সাভারে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ড্রোন ও ওয়াকি-টকি

সাভারে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ড্রোন ও ওয়াকি-টকি

ফাহাদ-ই-আজমঃ- ঢাকার সাভারের রাজাশন আমতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন, একটি ড্রোন ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে।

গত বুধবার (২৯ জুলাই) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিয়ামত উল্লাহ নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার হন সুমি (২৫) ও সুজন শেখ।

পুলিশ জানায়, তারা এলাকার শীর্ষ মাদক কারবারি শামীমের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, গাঁজা, হেরোইন, দুটি ড্রোন ও ৬টি ওয়াকি-টকি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক কারবারিদের বিরুদ্ধে সাভার মডেল থানার অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*