বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:২৩
আপডেট
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর
Home / অন্যান্য / আশুলিয়া / সাভারের আশুলিয়ায় আবারও ডাকাতি, আহত ২

সাভারের আশুলিয়ায় আবারও ডাকাতি, আহত ২

ফাহাদ-ই-আজম:- সাভারের আশুলিয়ায় ফের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এর মাত্র দুই দিন আগে একই এলাকায় আরেকটি ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

বুধবার ভোররাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জে আব্দুল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ভুক্তভোগী পরিবার জানায়, ১০ থেকে ১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে সময় তারা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাতপা বেঁধে ফেলে

ডাকাতরা নগদ ৩৫ হাজার টাকা, স্বর্ণালংকার রৌপ্যসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। সময় তারা বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে আহত করে এবং তার স্ত্রীর কান ছিঁড়ে দেয়। এছাড়া ভাড়াটিয়া আজিজুল তার স্ত্রীর কাছ থেকেও স্বর্ণালংকার লুট করা হয় ঘটনার সময় ডাকাতরা ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায়। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায় বলে জানা গেছে

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি

এর আগে গত সোমবার আশুলিয়ার চাকলগ্রাম এলাকায়ও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*