শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০০
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / লিড নিউজ / সাভারে ‘বৃক্ষ ও তাঁত মেলা-২০২৬’ মিলনমেলায় পরিবেশ ও ঐতিহ্য

সাভারে ‘বৃক্ষ ও তাঁত মেলা-২০২৬’ মিলনমেলায় পরিবেশ ও ঐতিহ্য

ফাহাদ-ই-আজমঃ- সাভার প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী ‘বৃক্ষ ও তাঁত মেলা-২০২৬’।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সাভার প্রেসক্লাবের বৃক্ষরোপণ উৎসাহিতকরণ এবং স্থানীয় তাঁতশিল্পের প্রসারে নেওয়া এ উদ্যোগ প্রশংসনীয়। এ মেলা পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষকে সচেতন ও উৎসাহিত করার পাশাপাশি দেশীয় তাঁতপণ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানমের উপস্থিত থাকার কথা ছিল। তবে বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে কার্যক্রম শুরু হওয়ায় পূর্বনির্ধারিত অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি চলে যান।

এছাড়া অনুষ্ঠানে সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ, সাভার পৌর যুব মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাভার প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

মাসব্যাপী এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী তাঁতপণ্যের বিভিন্ন স্টল রয়েছে। পরিবেশের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশীয় তাঁতশিল্প ও তাঁতপণ্যের প্রচার-প্রসারই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দর্শনার্থীদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে নিরাপত্তা ও পরিবেশবান্ধব বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*