শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৪
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / অন্যান্য / আশুলিয়া / সাভারের আশুলিয়ায় আবারও ডাকাতি, আহত ২

সাভারের আশুলিয়ায় আবারও ডাকাতি, আহত ২

ফাহাদ-ই-আজম:- সাভারের আশুলিয়ায় ফের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এর মাত্র দুই দিন আগে একই এলাকায় আরেকটি ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার ভোররাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জে আব্দুল্লাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ১০ থেকে ১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এ সময় তারা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত–পা বেঁধে ফেলে।

ডাকাতরা নগদ ৩৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও রৌপ্যসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় তারা বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে আহত করে এবং তার স্ত্রীর কান ছিঁড়ে দেয়। এছাড়া ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর কাছ থেকেও স্বর্ণালংকার লুট করা হয়। ঘটনার সময় ডাকাতরা ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায়। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে গত সোমবার আশুলিয়ার চাকলগ্রাম এলাকায়ও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় এলাকায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;