মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫০
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / আন্তর্জাতিক / ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়া

৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়া

এশিয়ান বার্তা ডেস্ক:-সোমবার (১১ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার প্রত্যন্ত উত্তর মালুকু প্রদেশে ছয় দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা সুনামির কোনও সতর্তকতা ছাড়াই ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক নয় জানিয়েছে। মালুকু দ্বীপপুঞ্জের উত্তর অংশজুড়ে উত্তর মালুকু প্রদেশ বিস্তৃত।

জিএফজেডের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাইলোলো থেকে ১১ কিলোমিটার উত্তর-পূর্বে হালমাহেরা দ্বীপের ১৬৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি কেন্দ্রস্থলের পশ্চিমে অবস্থিত উত্তর মালুকু ও উত্তর সুলাওয়েসির বেশ কয়েকটি শহরে অনুভূত হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, উত্তর সুলাওয়েসির মানাডোতে একটি ক্রীড়াকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা খবর পেয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারের’ অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। রিং অব ফায়ার তীব্র ভূমিকম্পের একটি চাপ, যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে বিস্তৃত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*