বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:২৫
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / বাংলাদেশ / ঢাকা / সিংগাইর লক্ষাধিক উৎসুক মানুষের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

সিংগাইর লক্ষাধিক উৎসুক মানুষের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

এশিয়ান বার্তা ডেস্ক:- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর কূলে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

সোমবার (১১ সেপ্টেম্বর) সিংগাইর উপজেলার চান্দহর কূলে জাতীয় পর্যায়ে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে বিকাল ৩ থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে বাইচে ১৫টি নৌকা অংশগ্রহণ করলেও চূড়ান্ত পর্বে ‘হাতনিরাজ’ নামের নৌকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় হয় ‘সোনারতরী’ নৌকা। এ নৌকাবাইচ দেখতে চান্দহর কূলের দুই পাড়ে নারী-পুরুষ ও শিশুসহ লক্ষাধিক উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই পাড়ে নানা পসরা সাজিয়ে দোকানিরা বসান দোকান। এ সময় বাইচ দেখতে আসা আনন্দ-উল্লাসে মাতা দর্শণার্থীরা উপভোগ করেন গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানা খাবারের স্বাদ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের সভাপতিত্বে চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আক্তার,উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত মাধবপুর চান্দহর নদীর পাকা ঘাটলা উদ্বোধন করেন। সেই সঙ্গে উপজেলা পরিষদ থেকে প্রকাশিত নৌকাবাইচের ওপর স্মরণিকা মোড়ক উন্মোচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*