সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:১৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / ঘটনার ১১ মাস পরও ৯ হাজার ৯০৬ অক্ষত কার্টন পণ্যে ধোঁয়ার গন্ধ

ঘটনার ১১ মাস পরও ৯ হাজার ৯০৬ অক্ষত কার্টন পণ্যে ধোঁয়ার গন্ধ

এশিয়ান বার্তা ডেস্ক:- ঘটনার ১১ মাস পরও ৯ হাজার ৯০৬ কার্টন পণ্য থেকে এখনো ধোঁয়ার গন্ধ বিদ্যমান। অক্ষত কিন্তু ব্যবহার উপযোগী এসব পণ্যের মূল্য ৬ লাখ ৭০ হাজার ৩৮৫ ডলার। ধোঁয়ায় আংশিক ক্ষতি হয়েছে ৮৭৯ কার্টন পণ্য যার মূল্য ৯৭ হাজার ৪৬৩ ডলার।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি ডলার সমমূল্যের (২১২ কোটি টাকা) রপ্তানি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএম ডিপোতে সংঘটিত অগ্নিকাণ্ডের ফলে রপ্তানি পণ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ বিষয়ক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতিবেদনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, আংশিক ক্ষতিগ্রস্ত ও অক্ষত–এ তিন ভাগে রপ্তানি পণ্যের ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে। এ তদন্ত প্রতিবেদনের ফলে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকরা ইনস্যুরেন্সসহ বিভিন্ন খাতে আর্থিক সহায়তা পেতে পারেন বলে বলছেন সংশ্লিষ্টরা।

তদন্ত প্রতিবেদন তৈরিতে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুশফিকুর রহমানকে আহ্বায়ক ও উপ–কমিশনার মো. শরফুদ্দিন মিঞাকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিএম কন্টেইনার ডিপোর উপ–ব্যবস্থাপক মো. নুরুল আক্তার, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকড়া) মহাসচিব মো. রুহুল আমিন শিকদার, ঢাকা কাস্টম বন্ড কমিশনারেটের উপ–কমিশনার কাজী রায়হানুজ্জামান ও চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেটের উপকমিশনার মো. কাউছার আলম পাটোয়ারী। প্রতিবেদনে বলা হয়, আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, আংশিক ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণ অক্ষত ও গেট আউট রপ্তানিতব্য পণ্যের পরিমাণ ছিল ৫ কোটি ৭ লাখ ১৪ হাজার ৩৪ ডলার। এসব পণ্যের বিপরীতে প্রস্তুত হয়েছে ২৬৮৯টি শিপিং বিল।

এতে সিএফএস–১ এ (সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত) পণ্য ছিল ১ লাখ ২৬ হাজার ৬২৪ কার্টন পণ্য, স্টাফড কন্টেইনার (সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত) ১ লাখ ৫ হাজার ৭৬৮ কার্টন পণ্য, স্টাফড কন্টেইনার (আংশিক ক্ষতিগ্রস্ত) ১০ হাজার ৭৮৫ কার্টন পণ্য , সিএফএস–২ (সম্পূর্ণ অক্ষত) ৬৩ হাজার ৯২৭ কার্টন পণ্য, স্টাফড কন্টেইনার (সম্পূর্ণ অক্ষত) ৩ লাখ ৬৪ হাজার ৬২৬ কার্টন পণ্য ও অক্ষত পণ্যবাহী কাভার্ড ভ্যানে ছিল ১০ হাজার ৪৭ কার্টন পণ্য। প্রতিবেদনে বলা হয়, সিএফএস–১ শেডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পণ্যের ইনভয়েস মূল্য ১ কোটি সাত লাখ ৭৮ হাজার ১০৩ ডলার। স্টাফড কন্টেইনারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পণ্যের ইয়েস মূল্য ৭৮ লাখ ১৫ হাজার ৫১৭ ডলার। স্টাফড কন্টেইনারে আংশিক ক্ষতিগ্রস্ত পণ্যের ইনভয়েস মূল্য ৭ লাখ ৭০ হাজার ৮৪৮ ডলার। সিএফএস–২ শেডে মজুদকৃত ৬২ লাখ ৩২ হাজার ১৭১ ডলারের পণ্য সম্পূর্ণ অক্ষত। স্টাফড কন্টেইনারে ২ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৭৪২ ডলারের পণ্য সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখানো হয়েছে। এছাড়া পণ্যবাহী কাভার্ডভ্যানের ২৬ লাখ ২০ হাজার ৬৫০ ডলারের পণ্য অক্ষত দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;