সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:১৬
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার

এশিয়ান বার্তা ডেস্ক:- ২০ বছর পর মো. আজম (৪২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। চট্টগ্রামে ছিনতাই করতে গিয়ে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার আসামি। সোমবার (১৭ এপ্রিল) ভোররাতে চট্টগ্রামের হাটহাজারী থানার চারিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজম ওই এলাকার প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জাগো নিউজকে বলেন, ২০০৩ সালের নভেম্বর মাসে হাটহাজারীর মোহাম্মদপুর এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি মো. আজমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঘটনার পর থেকে প্রায় ২০ বছর আত্মগোপনে থাকার পর ১৭ এপ্রিল রাতে আজমকে হাটহাজারীর চারিয়া এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;