রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩১
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / আবহাওয়া / ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম ছাড়াও আরও বেশি কিছু এলাকায় বৃষ্টি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম ছাড়াও আরও বেশি কিছু এলাকায় বৃষ্টি হতে পারে

এশিয়ান বার্তা ডেস্কঃ- আগামীকাল শুক্রবার (৩ মে) সিলেট ও চট্টগ্রাম ছাড়াও আরও বেশি কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।সিলেটে ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হয়েছে। আজ রাতে এবং শুক্রবার ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন,

বৃহস্পতিবার (২ মে) বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮, যা গতকাল ছিল চুয়াডাঙ্গা ও যশোরে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে তাপমাত্রা ১ ডিগ্রি কমেছে।

এদিকে ঢাকার তাপমাত্রা আজ কিছুটা কমেছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৯, যা গতকাল ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি। সে হিসাবে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরমের তীব্র অনুভূতি আছে আগের মতোই।

চুয়াডাঙ্গা বাদে গতকাল বুধবার (১ মে) সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০ ডিগ্রির ওপরে থাকা জেলাগুলো হচ্ছে ঈশ্বরদী, যশোর, রাজশাহী ও কুমারখালী। এসব এলাকার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবারও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট- তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী ও খুলনা জেলাগুলোর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অন্য এলাকয় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে। ঢাকাসহ সারা দেশে এপ্রিলের শুরু থেকেই চলছে তাপপ্রবাহ। বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে-গড়ছে। সারা দেশে টানা তিনবার হিট অ্যালার্ট জারি করে সরকার। আজ বৃহস্পতিবার থেকে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্য এলাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*