শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / খুলনা / ২১ দিন পর নিখোঁজ তরুণী ঢাকা থেকে উদ্ধার

২১ দিন পর নিখোঁজ তরুণী ঢাকা থেকে উদ্ধার

এশিয়ান বার্তা ডেস্ক:- নড়াইল থেকে নিখোঁজের ২১ দিন পর এক এসএসসি পরীক্ষার্থীকে তার ঢাকার বান্ধবীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ১৭ বছরের ওই কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করে সদর থানা পুলিশ। ওই কিশোরী সদরের একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়েন। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে শিক্ষার্থীর মা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নড়াইল জেলা পুলিশের একাধিক দল ওই এসএসসি পরীক্ষার্থীর সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ দিন পর ঢাকার কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী অবস্থান শনাক্ত করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহায়তায় নড়াইল সদর থানা পুলিশের উপপরিদর্শক মো. আমির হোসেনের নেতৃত্বে একটি দল জান্নাতি নামের এক মেয়ে বান্ধবীর বাসা থেকে আজ ভোরে নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, ‘এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ জিডির পর পরই আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল সুস্থভাবে তাকে উদ্ধার করা। জেলা পুলিশের একাধিক দলের সমন্বিত প্রচেষ্টায় মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে সুস্থ উদ্ধার করতে পেরেছি।’

পুলিশ সুপার আরও বলেন, ‘ওই পরীক্ষার্থীকে মা ও ভাইদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পরিবারকে সতর্ক করা হয়েছে তরুণীকে যেন বাল্যবিবাহ দেওয়া না হয়।’

পরীক্ষার্থীকে উদ্ধার করতে ২১ দিন সময় লাগার কারণ জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘মেয়েটির পরিবার কুয়েত প্রবাসী এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে। কিন্তু মেয়েটি পড়াশোনা করতে চায়, এই মুহূর্তে সে বিয়ে না করতেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। ফেসবুকের মাধ্যমে পরিচিত হওয়া তার ঢাকার বান্ধবীকে শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;