বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫০
আপডেট
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর
Home / বাংলাদেশ / খুলনা / বিএনপির সাবেক এমপিসহ ৪৮ জনের কারাদণ্ড

বিএনপির সাবেক এমপিসহ ৪৮ জনের কারাদণ্ড

এশিয়ান বার্তা ডেস্ক:- সাতক্ষীরায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার তিনটি অংশের দুটিতে (অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে) বিএনপির সাবেক এমপিসহ ৪ জনের যাবজ্জীবন ও ৪৪ জনের ৭ বছর সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ এপ্রিল) সাতক্ষীরা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এই রায় প্রদান করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, তালা-কলারোয়া আসনের সাবেক দুইবারের নির্বাচিত সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রনজু ও বিএনপি নেতা রিপন। এছাড়া পলাতক ও জামিনে মুক্তসহ ৪৪ জন আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে এই মামলার ৫০ জন আসামির মধ্যে ৩৭ জনকে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট আব্দুল মজিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও অ্যাডভোকেট আব্দুস সামাদ।

এদিকে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বিএনপি কর্মীরা। পুলিশ বিক্ষোভ সমাবেশ থেকে ৪ জনকে আটক করে থানায় নিয়ে গেছে। এছাড়া আদালতপ্রাঙ্গণে সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের স্বজনদের কান্নাকাটি ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, সাতক্ষীরার ইতিহাসে এটি একটি যুগান্তকারী রায়। এতে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আমরা দীর্ঘদিন চেষ্টার পর এই মামলার আসামিদের দোষী প্রমাণ করতে সক্ষম হয়েছি। এদিকে আসামিপক্ষের কোনো আইনজীবী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এছাড়া সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের স্বজনদের বক্তব্যও নিতে দেয়নি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*