বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪২
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / বরিশাল / বরগুনা / বরগুনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২

বরগুনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২

এশিয়ান বার্তা ডেস্ক:- বরগুনায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাদ্রাসা সড়কে একদল কিশোরের হামলায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ইসমাইল হোসেন ও তাঁর ভগ্নিপতি মেহেদী হাসান সোহাগ গুরুতর আহত হয়েছেন। তাঁদের বরগুনা সদর হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই হামলার প্রতিবাদে বুধবার জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন করেছে শিল্পী কল্যাণ সংস্থা।

আহত সোহাগ জানান,তিনি মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলে হেডলাইট জ্বালানো না থাকায় তাঁকে আটকানো হয়। তাঁকে প্রথমে হেডলাইট জ্বালাতে বলে কিশোর গ্যাংয়ের সদস্যরা। জ্বালাতে একটু দেরি হওয়ায় মারধর শুরু করে তারা। কোনোমতে সরে আসার সময় আবারও বখাটেরা তাঁকে ডেকে নিয়ে মারধর করে। খবর পেয়ে ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের শান্ত করার চেষ্টা করলে তাঁর ওপরও হামলা চালায়।ইসমাইল হোসেন জানান, জেলা ছাত্রলীগের সহসভাপতি ইরফান আহমেদ বিশালের সমর্থকরা তাঁদের ওপর হামলা চালিয়েছে।বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুখরঞ্জন শীল প্রমুখ।

বরগুনা থানার ওসি মো. আলী আহমেদ জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*