শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১৭
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / বরিশাল / পটুয়াখালী / প্রবাসীর বাড়ি থেকে ১৩ বস্তা সরকারি চাল উদ্ধার

প্রবাসীর বাড়ি থেকে ১৩ বস্তা সরকারি চাল উদ্ধার

এশিয়ান বার্তা ডেস্ক:- পটুয়াখালীর কুয়াকাটায় এক প্রবাসীর বাড়ি থেকে জেলেদের জন্য সরকারি বরাদ্দ ১৩ বস্তা (৩০ কেজি ওজনের) চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কুয়াকাটার আলীপুর গ্রামের বাসিন্দা প্রবাসী বশিরের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। তবে তখন কেউ বাড়িতে ছিল না বলে জানায় প্রশাসন।

স্থানীয়রা জানান, প্রকৃত জেলেরা বারবার চেয়ারম্যান-মেম্বারের কাছে গেলেও চাল পাচ্ছেন না। কিন্তু প্রবাসী, ব্যবসায়ী, সচ্ছল ব্যক্তিরা জেলেদের চাল পাচ্ছেন। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। জেলেদের চাল দেওয়ার সময় দুটি গাড়িতে করে ওই প্রবাসীর বাড়িতে এ চাল আনা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউএনওকে খবর দেওয়া হয়। লতাচাপলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, কার্ডধারী জেলেদের শতভাগ চাল দেওয়া হচ্ছে। জেলে ছাড়া কাউকে চাল দেওয়া হয়না। তবে চাল পাওয়ার পরে যদি কেউ তা বিক্রি করে তাহলে সেটা আমরা কীভাবে জানব।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারি সিল লাগানো ১৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ চাল ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ ভিজিএফ চাল। আপাতত খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;