শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / খুলনা / স্বাধীনতা বিরোধীরা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এশিয়ান বার্তা ডেস্ক:- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘একাত্তরে যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা এখন আরও বেশি সংগঠিত। বর্তমান সরকারকে বিব্রত ও আমাদের মহান স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথাগুলো বলেন।

মুজিবনগর দিবস পালনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরপর শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এসময় পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের গার্ড অব অনার গ্রহণ করেন মন্ত্রী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, গালর্স গাইড, বিএনসিসি কুজকাওয়াজ প্রদর্শন করে।

অন্যদিকে, আজ দুপুরে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, ‘দলীয় মনোনয়নের ক্ষেত্রে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। আপনি চেয়ারে আছেন বলে মনোনয়ন পাবেন, এমন না। দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিএনপি-জামায়াতের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এই দলকে হুমকি-ধমকি দিয়ে কোন লাভ হবে না। আমরা একাত্তরে আলবদর-রাজাকারদের পরাস্ত করেছি, প্রয়োজন হলে আবার তাদেরকে পরাজিত করা হবে।’

একই স্থানে বাংলাদেশ আনসার বাহিনী অর্কেস্টা দলের গীতিনাট্য ‘জল, মাটি ও মানুষ’ প্রদর্শন হয়। যেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং পর্যায়ক্রমে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে বিশ্বের  বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে তা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন আনসার আর্কেস্টা দলের শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;