শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / খুলনা / মাগুরায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১১ জন গ্রেপ্তার

মাগুরায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১১ জন গ্রেপ্তার

এশিয়ান বার্তা ডেস্ক:- মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা এবং সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের  দ্রুত বিচার আইনের এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ শুক্রবার দুপুর ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ১১টি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ  দ্রুত বিচার আইনে একটি মামলা করে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত বুধবার একটি জমি মাপাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। ওই ঘটনার রেশ ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত গ্রুপের সমর্থক  আতর আলীকে কুপিয়ে হত্যা করে বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজার লোকজন। আতর আলীকে কুপিয়ে হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়ায় উত্তেজিত জনতা প্রতিপক্ষের ১১টি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। চার ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ভাবে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে ১৩ জনকে এজাহার নামীয় এবং শতাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা রুজু করেন। এই মামলায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ আটক ব্যক্তিরা হচ্ছেন মনিরামপুর গ্রামের জাহিদ হাসান, মহিদুল্লাহ ফকির, বড়জোকা গ্রামের মুরাদ মোল্ল্যা, ডহরসিংড়া গ্রামের আশরাফুল হক লাভলু, বেরইলপলিতা গ্রামের ফাতুয়ার রহমান, রুপাটি গ্রামের আমিরুল ইসলাম, শ্রীপুর থানার নাকোল গ্রামের ফারুক মোল্ল্যা, তরিকুল ইসলাম ও আবু হুরাইরা। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*