বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:০০
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / অন্যান্য / সাভারে বেপরোয়া গতির ট্রাকচাপায় দীপ্ত টিভি’র কর্মরত এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

সাভারে বেপরোয়া গতির ট্রাকচাপায় দীপ্ত টিভি’র কর্মরত এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

এমিয়ান বার্তা ডেস্ক:-ঢাকার সাভারে বেপরোয়া গতির ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী দীপ্ত টিভিতে কর্মরত এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি।

রবিবার (৩১-ডিসেম্বর-২০২৩) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান রতন (৫০) ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, কামরুজ্জামান ভাই আমাদের হেডঅফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। আজ সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংকটাউন এলাকায় একটি বেপরোয়া গতির পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হোসেন বলেন, প্রাথমিক ভাবে জানতে পেরেছি কামরুজ্জামান নামে ওই সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় পৌছলে পেছন থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এঘটনায় ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*