সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / লিড নিউজ / সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমান গ্রেপ্তার

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমান গ্রেপ্তার

এশিয়ান বার্তা ডেস্কঃ- সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে সাভার মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এরশাদুর রহমান সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা পাঁচটি হত্যা মামলার আসামি তিনি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মডেল মসজিদের সামনের এলাকা থেকে এরশাদুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর এরশাদুর রহমানকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*