সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / লিড নিউজ / সাংবাদিক হামলা মামলার আসামি গ্রেপ্তারে ব্যর্থতা, সাভার থানার ওসি ক্লোজড

সাংবাদিক হামলা মামলার আসামি গ্রেপ্তারে ব্যর্থতা, সাভার থানার ওসি ক্লোজড

এশিয়ান বার্তা ডেস্কঃ- সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদক কারবারিদের হামলায় আহত সাংবাদিকদের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে না পারায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এখনো মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ব্যর্থতার পাশাপাশি সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই ওসির বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে একই ঘটনার জেরে সাভার থানার আরও তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও মামলার প্রধান আসামি ও কথিত মাদক কারবারি শামীম এখনো পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*