বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:০০
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / বাণিজ্য / বাজেট / সরকারের এ পর্যন্ত ৯ হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় রোহিঙ্গাদের পেছনে

সরকারের এ পর্যন্ত ৯ হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় রোহিঙ্গাদের পেছনে

এশিয়ান বার্তা ডেস্কঃ- মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পেছনে সরকারের এ পর্যন্ত ৯ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের যৌথ যাচাইয়ের তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩টি ক্যাম্পে ৯ লাখ ৩৪ হাজার ৭১৯ জন এবং নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে ৩০ হাজার ৭৪৮ জন রোহিঙ্গা বসবাস করছে। এ ছাড়া ২৬ হাজার ১৬৫ জন রোহিঙ্গা যাচাই-বাছাই কার্যক্রমের জন্য অপেক্ষমান। সেই হিসাবে বাংলাদেশে মোট ৯ লাখ ৯১ হাজার ৬৩২ জন রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। তিনি বলেন, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত শরণার্থীদের পেছনে সরকারের ৯ হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। এ ছাড়া প্রাকৃতিক বন ও সামাজিক বনায়নের মাধ্যমে সৃজিত বনজদ্রব্যের ক্ষয়ক্ষতি ও জীব বৈচিত্রের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ দুই হাজার ২০৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।

আরেক সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় এলাকায় আধুনিকায়ন ও বিশেষ সুবিধাসম্পন্ন ৩৬০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রস্তুতপূর্বক অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং প্রকল্পটি অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*