শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১৯
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আন্তর্জাতিক / মসজিদ ভাঙা নিয়ে উত্তপ্ত চীন, চলছে বিক্ষোভ

মসজিদ ভাঙা নিয়ে উত্তপ্ত চীন, চলছে বিক্ষোভ

এশিয়ান বার্তা ডেস্ক:- চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউননান প্রদেশের নাগু শহরে একটি মসজিদের মিনার ও গম্বুজ ভাঙাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছে। এই শহরে হুই জনগোষ্ঠীর বসবাস। তারা প্রায় সবাই মুসলিম। দেশটির পুলিশ বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছেসম্প্রতি আদালত নির্দেশ দিয়েছেন মসজিদটির মিনার ও গম্বুজ ভেঙে ফেলতে হবে। কারণ অনুমতি ছাড়াই মসজিদের ওই দুই অংশ বানানো হয়েছিল। এরই প্রতিবাদে মসজিদের সামনে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য, ধর্মীয় ভাবাবেগে আঘাত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই তারা মসজিদে হাত দিতে দেবেন না। বিক্ষোভকারীদের দমাতে ঘটনাস্থলে পৌঁছে বিপুল পুলিশ সদস্য।  বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও শিল্ড পরে তারা বিক্ষোভকারীদের সঙ্গে বোঝাপড়া করছেন।

একটি ভিডিওতে দেখা গেছে, এক বিক্ষোভকারী হেলমেট পরা এক পুলিশকে চড় মারছেন। পুলিশও পাল্টা আক্রমণ চালিয়েছে বিক্ষোভকারীদের ওপর। অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো সংখ্যা প্রশাসনের পক্ষ দেওয়া হয়নি। স্থানীয় প্রশাসন বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব পেজ ব্লক করে দিয়েছে। এছাড়া বিক্ষোভ চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ৬ জুনের মধ্যে সবাইকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণ করলে শাস্তি কমবে বলে জানিয়েছে প্রশাসন।

তবে বিক্ষোভকারীরা জানান, মসজিদে তারা কোনোভাবেই হাত দিতে দেবেন না। এর আগেও চীনের একাধিক প্রদেশে মসজিদের মিনার ও গম্বুজ ভাঙা হয়েছে। মসজিদগুলো যাতে সাধারণ চীনা বাড়ির মতো দেখতে লাগে, সেই নির্দেশও দেওয়া হয়েছে বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*