শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / অন্যান্য / সাভারে ডিবির অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে ডিবির অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এশিয়ান বার্তা ডেস্ক:- ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ডিবি উত্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এর আগে, বুধবার (৭ জুন) রাত আনুমানিক সাড়ে আটটায় সাভারের আমিনবাজার এলাকা হতে মোঃ জাকির হোসেন (৪০) নামের ব্যক্তিকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। সে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার চরখেজুরবাগ এলাকার মৃত শাহ আলমের পুত্র।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশনানুযায়ী এবং অতিরিক্ত পুলিশ সুপার ডিবির সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল (বুধবার) এসআই মোঃ আমিনুল ইসলামের একটি চৌকষ টিম সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হতে মোঃ জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। গ্রেফতার ওই আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;